মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি কালাম,সম্পাদ জাফর

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি কালাম,সম্পাদ জাফর

বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) দিনব্যাপী জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আবুল কালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইলিয়াছুর রহমান পেয়েছেন ৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আবু জাফর। একই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোর্শেদ আলম পেয়েছেন ৫০ ভোট।


বিজ্ঞাপন


এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে কাজী সালাউদ্দিন কাদের চৌধুরী প্রিন্স, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম এবং পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট শাহনেওয়াজ চৌধুরী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা, আইটি সম্পাদক পদে অ্যাডভোকেট আনোয়ার হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট জিয়াউল হক নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রাজীব চন্দ্র ধর, অ্যাডভোকেট উচাই মং মারমা ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন মুন্না।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উম্যাসিং মারমা জানান, সমিতির মোট ১৬২ জন ভোটারের মধ্যে ১২২ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। পুরো নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর