মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ইশরাক আহমদ সিদ্দিকী

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ইশরাক আহমদ সিদ্দিকী
চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বর্তমানে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতির আদেশে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। তার এই নিয়োগের খবরে জেলার রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে তিনি জেলা পরিষদে প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


বিজ্ঞাপন


চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বর্তমানে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে তিনি সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ‎চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর পারিবারিক রাজনৈতিক পটভূমিও সমৃদ্ধ। তার বাবা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী অতীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সরকারের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পারিবারিক এই রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ইশরাক আহমদ সিদ্দিকীও জনসম্পৃক্ত রাজনীতিতে সক্রিয়ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ‎

আরও পড়ুন

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হলেন ইয়াসিন ফেরদৌস মুরাদ

বিএনপির স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী জানান, একজন সক্রিয় রাজনৈতিক নেতাকে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। ইশরাক আহমদ সিদ্দিকীর সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা প্রশাসনিক কাজে ইতিবাচক প্রভাব ফেলবে। গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে কাজ করবেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তবে প্রশাসনিক নিরপেক্ষতা ও জবাবদিহিতা বজায় রাখার বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ‎

গাজীপুর জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন প্রশাসক হিসেবে তিনি স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। ‎


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস‎

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর