নাটোরের সিংড়া উপজেলায় অবস্থিত হাইটেক পার্ক পরিদর্শনে করেছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা প্রকল্পের বর্তমান অবস্থা, বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে তাকে অবগত করেন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সিংড়া উপজেলার শেরকোল এলাকায় এ হাইটেক পার্ক পরিদর্শনে আসেন।
বিজ্ঞাপন
ভারতীয় সহকারী হাইকমিশনার হাইটেক পার্কে ভিতরে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। সেখানে নির্মাণাধীন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
এ সময় তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
এসময় সিংড়া উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) মাজদার আলী, বাংলাদেশ-ভারত ডিজিটাল পরিষেবা ও কর্মসংস্থান প্রশিক্ষণ (বিডিসেট) প্রকল্পের ট্রেইনার তৌহিদুর ইসলাম, শাওয়াল আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিংড়া হাইটেক পার্কে স্থাপিত আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারটি ভারত-বাংলাদেশ যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মাধ্যমে তরুণদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

