মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ বিতরণের সময় বাড়ল আরও দুইদিন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় ‘ফুয়েল কার্ড’ বিতরণের সময় বাড়ল আরও দুইদিন

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ বিতরণের সময় বৃদ্ধি করছে প্রশাসন। আগামী ২ এপ্রিল পর্যন্ত স্ব স্ব উপজেলা থেকে কার্ড সংগ্রহ করতে পারবে জ্বালানি গ্রাহকরা।

এর আগে জেলা প্রশাসনের সিদ্ধান্তে জানানো হয়, ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসক কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ শুরু হবে। পরে আরও দুইদিন সময় বাড়িয়ে ২ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়। ফুয়েল কার্ড সংগ্রহ করতে হলে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। আগামী ৩ এপ্রিল থেকে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। প্রয়োজন অনুযায়ী তেল প্রদান করা হবে এবং প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি পাম্পে একযোগে তেল বিক্রি চলবে।


বিজ্ঞাপন


9c0d188b-d653-4120-93db-aa03312baf4f

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনে ‘ফুয়েল কার্ড’ বিতরণ, উপজেলায় দীর্ঘ লাইন

তবে কৃষকদের জন্য এ নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই ২৪ ঘণ্টা বিক্রি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

49b66334-2745-4086-b30d-74f1b1fae27b


বিজ্ঞাপন


চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান বলেন, ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি সংগ্রহ শুরু হলে তেলপাম্পগুলোতে বিশৃঙ্খলা রোধ করা যাবে। এমনকি কালোবাজির চেষ্টা যারা করছে তাদেরও নিয়মের মধ্যে আনা সম্ভব হবে। ফলে জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা অনেকটাই স্বাভাবিক হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর