মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

দোহারে যুবলীগ নেতা মোশারফ গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

দোহারে যুবলীগ নেতা গ্রেফতার
মোশারফ দোহার উপজেলা যুবলীগের সহ সভাপতি।

ঢাকার দোহার উপজেলার জামালচর এলাকা থেকে মোশারফ হোসেন নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ পুলিশ। মোশারফ দোহার উপজেলা যুবলীগের সহ সভাপতি।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে জামালচর এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে জামালচর এলাকার আইয়ুব আলীর ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার জামালচর এলাকা থেকে গ্রেফতার করা।

আরও পড়ুন

যশোরে জ্বালানি তেল কেলেঙ্কারি, যুবদলের ২ নেতা বহিষ্কার

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নাশকতা ও অগ্নিসংযোগসহ একাধিক অভিযোগ থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি। 

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর