মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ আটক ২, প্রাইভেট কার জব্দ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ আটক ২, প্রাইভেট কার জব্দ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অভিযান চালিয়ে ৫৭৬ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ ৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এসব তথ্য জানান।


বিজ্ঞাপন


এর আগে, মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে জীবননগর থানাধীন হাসাদহ বাজারের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন (৩৬) এবং একই গ্রামের বাবু জমাদ্দারের ছেলে জনি (৪০)।

33cf9b06-6a67-46df-8570-e85fe9eb6035

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ওই এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও নিয়মিত চেকপোস্ট ডিউটি করছিল পুলিশ। এ সময় একটি টয়োটা এলিয়েন প্রাইভেট কার দেখে সন্দেহ হলে গতিরোধের সংকেত দেওয়া হয়। তখন চালক গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে


বিজ্ঞাপন


আরও পড়ুন

কুড়িগ্রামে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

আসামিদের হেফাজত থেকে ১৪ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫৭৬ বোতল ফেয়ারডিল, ২৫ লাখ টাকা মূল্যের প্রাইভেট কার এবং ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর