উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে ভয়াবহ মানবিক বিপর্যয়ে ১২ জনের প্রাণ হারানোর ঘটনায় সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টায় চার মানব পাচারকারীর নামে এবং অজ্ঞাত নামীয় আসামি দিয়ে মামলা হয়েছে।
মামলার বাদী হয়েছেন অভিভাসন প্রত্যাশায় নিহত দিরাই’র জগদলের সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান।
বিজ্ঞাপন
দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।
গত শনিবার লিবিয়া থেকে অবৈধ পথে গ্রিস যাওয়ার পথে সাগরে ২২ জন অভিবাসীর মৃত্যু ঘটে, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এরমধ্যে সুনামগঞ্জের তিন উপজেলার ১২ জন রয়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে ভূমধ্যসাগরে বোটই তারা প্রাণ হারান। পরে তাদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়।
নিহত বাংলাদেশিদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬ জন, দোয়ারাবাজারের ১ জন ও জগন্নাথপুরের ৫ জন রয়েছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

