মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

মৌলভীবাজারে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার 
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৯:১৫ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। 

সোমবার (৩০ মার্চ) বিকেলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় একটি মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতদের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের অটোরিকশা চালক হান্নান মিয়ার (৩৫) পরিচয় পাওয়া গেছে। তবে নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন; তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (হাইয়েস) সঙ্গে অটোরিকশাটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা অটোরিকশায় থাকা যাত্রীদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেটে স্থানান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তাদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর