সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

ফেনীর দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

ফেনীর দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
ফেনীর দাগনভূঞায় দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা।

লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ফেনীর দাগনভূঞায় দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন, দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইট পোড়ানোর লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় দাগনভূঞা ব্রিকস ও সিরাজ ব্রিকস ২টি ইটভাটাকে জরিমানা করা হয়। এসময় প্রত্যেকটি ইট ভাটাকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে দাগনভূঞা থানা পুলিশের একটি দল সহায়তা করে।

আরও পড়ুন

নাটোরে বাড়িতে মিলল সাড়ে ১১ হাজার লিটার জ্বালানি, ১ লাখ টাকা জরিমানা

দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর