সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় তেল মাপে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, জরিমানা ১ লাখ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় তেল মাপে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, জরিমানা ১ লাখ

জ্বালানি তেল পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি এবং অবৈধভাবে সার বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গার তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সদর উপজেলার ভালাইপুর মোড় ও দৌলৎদিয়াড় এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


oil_chuadangga

অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয় ও সংরক্ষণের দায়ে ভালাইপুরস্থ কুলচারার আব্দুল কুদ্দুসের প্রতিষ্ঠান মেসার্স কুদ্দুস বীজ ভান্ডার ও কীটনাশককে ১০ হাজার টাকা এবং ৪৫ ধারায় অবৈধভাবে সার বিক্রয় ও ভাউচার সংরক্ষণ না করায় তুষার আলীর প্রতিষ্ঠান মেসার্স নিউ তুষার ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৫ লিটার তেলে ৩০০ মিলি কম দেওয়া ও পরিমাপক যন্ত্রে কারচুপির দায়ে মশিউর রহমানের প্রতিষ্ঠান মেসার্স রহমান অটো মোবাইলকে ৬০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ, আটক ৪

এছাড়া তদারকিকালে জ্বালানি তেল, ওষুধ, সার ও বীজ প্রভৃতি প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়। এসময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ বা শিশু খাদ্য বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের সচেতন ও নির্দেশনা প্রদান করা হয়।


বিজ্ঞাপন


oil-1

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদফতর সূত্রে জানানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর