সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

মোহনগঞ্জে মাদকের আসরে পুলিশের অভিযান, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

মোহনগঞ্জে মাদকের আসরে পুলিশের অভিযান, গ্রেফতার ৪

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে মাদক সেবনের আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌরশহরের দৌলতপুর এলাকায় এ অভিযান চালায় থানা পুলিশের একটি দল। সেখানে মাদক সেবনরত অবস্থায় চারজনকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার আসামিরা হলেন, পৌরশহরের দৌলতপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মো. সানোয়ার হোসেন (২৯), নওহাল এলাকার আক্কাস মিয়ার ছেলে প্রান্ত মিয়া (২২), টেংগাপাড়া এলাকার মিন্টু ভুঁইয়ার ছেলে মো. পাপন ভুঁইয়া (২২) ও বারহাট্টা উপজেলার আলোকদিয়া এলাকার মৃত মজিদ মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৭)।

আরও পড়ুন

সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোটসহ ২ কারবারি গ্রেফতার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাণিজ্যিক এলাকা হওয়ায় মোহনগঞ্জ পৌরশহরে মাদকসেবীর সংখ্যা বেড়ে গেছে। এতে এলাকার চুরি-ছিনতাই বেড়ে গেছে। ফলে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দিয়ে আজ সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর