সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রী সুজানা আক্তারকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।


বিজ্ঞাপন


মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান- ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমিনুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সুজানা আক্তারের। এরপর থেকেই যৌতুকের জন্য সুজনাকে মাঝে মধ্যেই নির্যাতন করতো স্বামী আমিনুল ইসলাম। ২০২২ সালের ২৪ এপ্রিল আমিনুল ইসলাম তার স্ত্রী সুজনা আক্তারের কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। পরে তাকে পেটে ও তলপেটে লাথি মারলে পরদিন ২৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

32027fc6-c529-412e-95f1-8e190e934c4d

আরও পড়ুন

দেবহাটার ‘অস্ত্রবাজ’ রিপন গ্রেফতার, জনমনে স্বস্তি

এ ঘটনায় সেদিনই ভুক্তভোগীর বাবা সুরুজ মিয়া দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ ১৩ জন সাক্ষী আদালতে উপস্থাপন করে। এছাড়া আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান ও ১ লাখ টাকা জরিমানা করায় সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর