সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসলে নেমে স্কুলশিক্ষার্থী নিখোঁজ

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১০:৩৮ এএম

শেয়ার করুন:

বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসলে নেমে স্কুলশিক্ষার্থী নিখোঁজ
পদ্মা নদীতে গোসলে নেমে স্কুলশিক্ষার্থী নিখোঁজ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে এক স্কুলশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনার প্রায় একদিন পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ধান মিলেনি নিখোঁজ ওই শিক্ষার্থীর।

সোমবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মত ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

এর আগে রোববার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে মাওয়া এলাকায় পদ্মা সেতুর নিচে ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. আরাফাত। সে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার তিন বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতের কবলে পড়ে সাঁতার কেটে তিনজন তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে বৈরী আবহাওয়া ও রাতের অন্ধকার নেমে আসায় ব্যাহত হয় উদ্ধার কার্যক্রম। এরপর দ্বিতীয় দিনের মত আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ফের উদ্ধার অভিযান। তবে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর