মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

কোম্পানীগঞ্জে তিনটি তেলের পাম্পে অভিযান ও ওভারলোডেড ট্রাককে জরিমানা

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১১:২৫ পিএম

শেয়ার করুন:

oil
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: ঢাকা মেইল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ নিশ্চিত করতে বাজার মনিটরিং এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এই অভিযান পরিচালনা করেন। 


বিজ্ঞাপন


অভিযানের সময় ছিদ্দিক কমার্শিয়াল সিন্ডিকেট, তানিশা এন্টারপ্রাইজ, কামাল মটরস অয়েল এন্ড পার্টসসহ  প্রতিষ্ঠানগুলোতে পেট্রোল, ডিজেল ও অক্টেন-এর মজুদ এবং বিতরণ ব্যবস্থা যাচাই করা হয়। এবং ক্রেতাদের নিকট সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল বিক্রয় নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় সতর্কবার্তা দিয়ে জানানো হয় যে, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও যদি কোনো প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি করে বা সরবরাহ বাধাগ্রস্ত করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

অন্য দিকে, জেলায় ২২ টনের ঊর্ধ্বে বালুবাহী ট্রাক চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় একটি বালুবাহী ট্রাককে আটক করা হয়। ৫০০ ঘনফুট বালু বোঝাই ট্রাকটি ডিজিটাল ব্রিজ স্কেলে পরিমাপ করে ২৮ টন ওজন পাওয়া যায়, যা অনুমোদিত সীমার চেয়ে ৬ টন বেশি। একই সময় চালক রিয়াদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' লঙ্ঘনের দায়ে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

কোম্পানিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম জানান, জনস্বার্থে প্রশাসনের এমন কঠোর অবস্থান ও তদারকি অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর