মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

কুমিল্লা সিটি করপোরেশনের ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

কুমিল্লা সিটি করপোরেশনের ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

কুমিল্লা সিটি করপোরেশনের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতির আওতায় দরপত্রের লটারি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদাররা।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হচ্ছে নতুন ইপিজেড

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ই-জিপি পদ্ধতি সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম কমে আসবে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় সংশ্লিষ্টরা ই-জিপি ব্যবস্থার কার্যকারিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর