সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননের সময় মিলল মর্টার শেল

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননের সময় মিলল মর্টার সেল

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুকুর খননের সময় একটি মর্টার শেল পাওয়া গেছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, বড়হরণ এলাকার সাববাড়িতে আব্দুস সোবহান মুন্সীর মালিকানাধীন জায়গায় পুকুর খননকাজ চলছিল। এ সময় শ্রমিকরা মাটির নিচে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে সেটি মর্টার সেল হতে পারে, এমন ধারণা ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা আশরফুল বারি ইমন বলেন, পুকুর খননের সময় শ্রমিকরা বস্তুটি দেখতে পান এবং পরে সেটি মর্টার সেল হতে পারে বলে ধারণা করা হয়।

আরও পড়ুন

আরাকান আর্মির স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি শনাক্ত করে। থানার পরিদর্শক (তদন্ত) রতেপ চন্দ্র দাস জানান, উদ্ধার হওয়া বস্তুটি একটি মর্টার সেল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত এটি নিরাপদে অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


পুলিশের প্রাথমিক ধারণা, মর্টার সেলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন অবিস্ফোরিত গোলাবারুদ হতে পারে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর