সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

নাজিরপুরে বেশি দামে তেল বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৯:৪২ পিএম

শেয়ার করুন:

নাজিরপুরে বেশি দামে তেল বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি ও অবৈধভাবে মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলার চাঁদকাঠী বাজার ও গাওখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


অভিযানে চাঁদকাঠি বাজারের সারদা ফার্মেসিতে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করার দায়ে হাসান বাহাদুর নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

66610d95-5c2e-4b0a-96ee-129227c0059a

অপরদিকে, গাওখালী বাজারের মেসার্স শিহাব স্টোরের মালিক জিয়াউল হাসানকে (সোহাগ) প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পেট্রোল মজুত এবং অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

আরও পড়ুন

গাইবান্ধায় ‎১২০০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা ৩০ হাজার টাকা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী।

অভিযান চলাকালে দেখা যায়, অভিযুক্ত কোনো তেল বিক্রেতার কাছেই তেল বিক্রির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমোদন ছিল না। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপত্র ছাড়া তেল বিক্রি না করার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।

fcbb2f58-2e39-4a57-9ff3-7e86157850e9

নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী জানান, জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর