রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

কুমিল্লায় পুকুরে ডুবে জমজ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় পুকুরে ডুবে জমজ শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু আলী ও অলী (৪) পাশ্ববর্তী বুড়িচং উপজেলার গিলাতলা গ্রামের বাসিন্দা তারা মিয়ার ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে আলী ও অলী তাদের মায়ের সঙ্গে জিরুইন গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। রোববার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুদের খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান।

পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কালীগঞ্জে গাড়িচাপায় ৫ বছরের শিশুর মৃত্যু

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, শিশু দুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


এদিকে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত টমাস বড়ুয়া জানান, এখন পর্যন্ত ঘটনাটি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। জানানো হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর