রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

গাজীপুরে আলোচিত কুলসুম হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে আলোচিত কুলসুম হত্যা মামলার আসামি গ্রেফতার
গ্রেফতার ওসমান গনি।

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার আলোচিত কুলসুম হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি অটোরিকশার ব্যাটারি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ওসমান গনির বাড়ি রংপুর জেলায়।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কুলসুমের রিকশাচালক স্বামী জীবিকা নির্বাহের জন্য অটোরিকশা চালাতেন। ঘটনার দিন রাতে আসামি মো. ওসমান গনি (৪০) অটোরিকশাটি ভাড়া নেন। পূর্বপরিকল্পিতভাবে তিনি কুলসুমকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গাছা এলাকা থেকে ওসমান গনিকে গ্রেফতার করে।

আরও পড়ুন

শাহরাস্তিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার দায় স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া অটোরিকশার একটি ব্যাটারি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর