রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

নীলফামারীতে বাস-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আহত ১২

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

নীলফামারীতে বাস-ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আহত ১২

নীলফামারীর ডোমার উপজেলার নিলাহাটিতে বাস, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে নীলফামারী-ডোমার মহাসড়কের হরিণচড়া ইউনিয়নের শালমারা নিলাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ডোমার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ef0bd09c-7e81-45d2-a7a2-e811d47ee4ca

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ডোমার বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নীলফামারীর দিকে যাচ্ছিল। পথে শালমারা নিলাহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন

বরগুনাগামী গ্রিনভিউ পরিবহন খাদে পড়ে নিহত ১, আহত ৩

এ সময় সংঘর্ষের ধাক্কায় সড়কের পাশে থাকা একটি যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। একই সঙ্গে বাসটিও সড়কের পাশের নিচে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় বাস ও অটোরিকশার অন্তত ১২ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস (বগুড়া-জ-০৪-০০৭১), ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৫) ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর