পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ও ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুর কারণে একদিন মোট ১১দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে পুনরায় শুরু হয়েছে আমদানি- রফতানি কার্যক্রম।
রোববার (২৯ মার্চ) দুপুর থেকে দুই দেশে পণ্য আমদানি- রফতানি কার্যক্রম চালু হয়। এর আগে শনিবার (২৮ মার্চ) ভারতের হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট মধুসূদন দত্ত ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মারা যাওয়ায় শোকের কারণে দিনভর কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
বিজ্ঞাপন
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতের কাস্টমস কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। তবে আজ থেকে আবারও বন্দর কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
বিজ্ঞাপন
বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমদানি- রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও গতকাল বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম চালু ছিল। আজ থেকে পূর্ণাঙ্গভাবে সব কার্যক্রম সচল হয়েছে।
প্রতিনিধি/টিবি

