রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

ফরিদপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১১:৫৬ এএম

শেয়ার করুন:

ফরিদপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ফরিদপুরে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের জ্ঞানদিয়া গ্রামে ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

দেলোয়ার হোসেন ইউনিয়নের জ্ঞানদিয়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় দেলোয়ার হোসেন বাড়ির পাশে নিজ কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর