শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

মণিরামপুরে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

মণিরামপুরে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ

যশোরের মণিরামপুরে অনুমোদিত তেল বিক্রেতার গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন উপজেলার খেদাপাড়া বাজার থেকে এই তেল জব্দ করেছেন। বাজারের তবিবর রহমান নামে এক ব্যবসায়ী নিজের ও পাশের ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের ধানের গুদামে প্লাস্টিকের চার ড্রামে ৭০০ লিটার তেল লুকিয়ে রেখেছিলেন। 


বিজ্ঞাপন


এদিকে ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে সটকে পড়েছেন ব্যবসায়ী তবিবর রহমান। জব্দ তেল মনিরামপুর বাজারে ফিলিং স্টেশনে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, আমরা খবর পাই খেদাপাড়া বাজারে ধানের গুদামে প্লাস্টিকের এক ড্রাম তেল মজুত করা আছে। এই খবরের ভিত্তিতে বিকেলে ঘটনাস্থলে গেলে তেলের মূল মালিক তবিবরকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তবিবরের গুদাম থেকে আরও তিন ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, মজুত চার ব্যারেল জ্বালানি তেলের মধ্যে কোনটার পরিমাণ কত তা উপস্থিত পরিমাপ করা যায়নি। জব্দ তেলের পরিমাণ আনুমানিক ৭০০ লিটার। মনিরামপুর বাজারে ফিলিং স্টেশনে তেল বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।  

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর