শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে ডিবির অভিযান: ৩৯ বোতল বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে ডিবির অভিযান: ৩৯ বোতল বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক অভিযান চালিয়ে ৩৯ বোতল বিদেশি মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে উপজেলার একলাশপুর ইউনিয়নের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার আসামিরা হলেন- একলাশপুর ইউনিয়নের নুরুল আমিনের ছেলে মো. মাহফুজুর রহমান সাকিব (৩০) হাজিপুর ইউনিয়নের শংকর সাহার ছেলে হৃদয় সাহা (৩২), আলীপুরের নারায়ণ চন্দ্র ঘোষের ছেলে শিপন চন্দ্র ঘোষ (৩২)।

আরও পড়ুন

জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দুপুর জেলা গোয়েন্দা পুলিশ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় বেগমগঞ্জ একলাশপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ‘মা-মনি নিবাস’ নামক একটি দোতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। সেখানে আসামি মাহফুজুর রহমান সাকিবের শয়ন কক্ষ তল্লাশি করে ৩৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজ্ঞাপন


জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর