শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

মেয়ের শ্বশুরবাড়ি থেকে বেরোনোর পর রেললাইনে মিলল দ্বিখণ্ডিত লাশ

মাগুরার শ্রীপুর উপজেলার ইছাপুরে বজ্রপাতে সুরুজ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে ইছাপুরের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া জানান, সকালে ওই কৃষক মাঠে কাজ করছিলেন। এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। 

পরে অন্যান্য কৃষকরা তাকে উদ্ধোর করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর