শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় ৭টি মাইন নিষ্ক্রিয়

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় ৭টি মাইন নিষ্ক্রিয়

চুয়াডাঙ্গায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা ৭টি মাইন নিষ্ক্রিয় করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

chauadanga_2


বিজ্ঞাপন


শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাঠে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল টিম অত্যন্ত সতর্কতার সঙ্গে এসব মাইন নিষ্ক্রিয় করে। মাইনগুলো নিষ্ক্রিয় করার সময় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়।

জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে ওই গ্রামের কৃষকরা মাঠে জমি চাষ করার সময় ল্যান্ডমাইন সদৃশ বস্তু দেখতে পান। খবর পেয়ে যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো শনাক্ত করে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রায় এক মাস পর আজ সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হলো।

chauadanga_3

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এসব স্থলমাইন পুঁতে রেখেছিল।


বিজ্ঞাপন


chauadanga_4

মাইন নিষ্ক্রিয়করণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের (৩৬ এডি) ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এবং ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ খালিদসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর