শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

লঞ্চে উপচে পড়া ভিড়, দুর্ঘটনার ঝুঁকি

জেলা প্রতিনিধি, চাঁদপুর 
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৪:০৫ পিএম

শেয়ার করুন:

লঞ্চে উপচে পড়া ভিড়, দুর্ঘটনার ঝুঁকি

ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীরা। এ জন্য ঢাকা-চাঁদপুরসহ বিভিন্ন নৌপথে লঞ্চগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। এতে নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের চাপ বাড়তে থাকে। বেলা ১১টার পর ভিড় আরও বেড়ে যায়। এ সুযোগে অনেক লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ উঠেছে। দুপুর ১২টার দিকে দক্ষিণাঞ্চল থেকে আসা ঢাকাগামী কয়েকটি লঞ্চে ছাদেও যাত্রী বহন করতে দেখা গেছে। এতে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।


বিজ্ঞাপন


অন্যদিকে, যাত্রী বেশি হওয়ায় লঞ্চের কেবিন টিকিট নিয়ে কারসাজির অভিযোগ করছেন কোনও কোনও লঞ্চ স্টাফরা। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া এবং টিকিট সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির অভিযোগও রয়েছে।

হিজলা মুলাদী থেকে আসা আবদুর রহমান বলেন, ‘আমাদের লঞ্চে যাত্রীসংখ্যা অনেক বেশি। কিন্তু কিছু করার নেই, কাজের প্রয়োজনে ঢাকায় যেতে হবে।’

আবে জমজম নামে লঞ্চের যাত্রী রহিমা বেগম বলেন, ‘লঞ্চে এত পরিমাণ যাত্রী উঠেছে যে, আমাদের ভয় হচ্ছে। বসার জায়গা নেই, তবুও ঘাটে লঞ্চ রেখে আরও যাত্রী তুলছে। এসব কারণেই দুর্ঘটনা ঘটে। এসব বিষয়ে কঠোর নজরদারি করা উচিত।’

একই লঞ্চের যাত্রী জাহিদ হাসান বলেন, ‘লঞ্চে উঠে কাউন্টারে গিয়ে দেখি কোনও টিকিট নেই। কিন্তু বাইরে ঠিকই ডাকছে কেবিন আছে বলে। আজ যাত্রীদের লঞ্চে এত ভিড় জানলে পড়ে যেতাম।’


বিজ্ঞাপন


এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উপপরিচালক বাবুলাল বৈদ্য বলেন, ‘চাঁদপুর থেকে ঢাকাসহ বিভিন্ন নৌপথে অর্ধশতাধিক লঞ্চ চলাচল করছে। অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর