শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

গঙ্গাস্নান করতে এসে তিতাস নদীতে ডুবে যাওয়া অর্পনার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০২:২৮ পিএম

শেয়ার করুন:

গঙ্গাস্নান করতে এসে তিতাস নদীতে ডুবে যাওয়া অর্পনার মরদেহ উদ্ধার
অর্পনা সূত্রধর

ব্রাহ্মণবাড়িয়ায় বাবা-মায়ের সঙ্গে গঙ্গাস্নান করতে এসে তিতাস নদীতে ডুবে যাওয়া অর্পনা সূত্রধরের মরদেহ ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে গোকর্ণঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


অর্পনা সূত্রধর (১১) জেলা শহরের কলেজপাড়া ডিসি এসপি রোড এলাকার অমৃত সূত্রধরের মেয়ে।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে গোকর্ণঘাট এলাকায় তিতাস নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান শুরু হয়েছিল। এতে অসংখ্য মানুষ অংশ গ্রহণ করেন। এসময় সকালে গোকর্ণঘাট এলাকায় বাবা-মায়ের সঙ্গে গঙ্গাস্নান করতে এসে তিতাস নদীতে ডুবে অর্পনা সূত্রধর নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে ডুবুরি দল এসে অভিযান চালায়।

13d8872a-a1e7-4f50-a643-19ac704907f9

অভিযান চালিয়ে তারাও ব্যর্থ হলে পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। পরে শনিবার সকালে গোকর্ণঘাট তিতাস নদীর পাড়ে অর্পনার মৃতদেহ জেলেরা ভেসে থাকতে দেখেন।


বিজ্ঞাপন


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিখোঁজের দুদিন পর গোকর্ণঘাট তিতাস নদীতে অর্পনার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর