নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্যসহ ১২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানাধিন উত্তর নরসিংপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
গ্রেফতার মাদককারবারিরা হলেন— নুরুনবী (২৪), শাহিন (১৯), রাকিব (২৪), শামীম (২৬), ইরান (২৬), ফয়সাল (২৮) জাহাঙ্গীর (৩৯), শরিফ (২২), রিপন (২১), আরিফ (২২), খোরশেদ (৪৭) ও সুমন (৩৫)।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংপুর এলাকায় মাদকের একটি স্পটে যৌথ অভিযান চালায় ফতুল্লা থানা পুলিশ ও র্যাব-১১ ব্যাটেলিয়ানের আভিযানিক দল। এ সময় ৩৫০ পুরিয়া গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারের সঙ্গে জড়িত ১২ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে।
এছাড়া মাদক বিক্রেতা ও সেবনকারিসহ চুরি, ডাকাতি এবং ছিনতাইকারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রতিনিধি/টিবি

