শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

নাটোরে বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৭:০১ এএম

শেয়ার করুন:

নাটোরে বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত
আব্দুল আজিজ (৬০), বিএনপি নেতা

নাটোরে বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল আজিজ (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলা রাজ্জাক মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


আব্দুল আজিজ পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল আজিজ মোটরসাইকেলযোগে বনপাড়া থেকে ভাঙ্গুড়া নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড়ে পৌঁছালে হঠাৎ একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে আধা কিলোমিটার ছেঁচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত কাজ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর