শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিয়াম কারাগারে

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০১:১১ এএম

শেয়ার করুন:

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিয়াম কারাগারে
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহসিন ইসলাম ওরফে সিয়াম। ছবি: সংগৃহীত

ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহসিন ইসলাম ওরফে সিয়ামকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে শহরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।


বিজ্ঞাপন


গ্রেফতার সিয়াম শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী থানা ভাঙচুরের মামলায় সিয়াম আগেও জেলা কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে বেরিয়ে তিনি এলাকায় একাধিক মারামারির ঘটনায় জড়িয়ে পড়েন। একটি মারামারির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম শুক্রবার রাতে জানান, সিয়ামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করে কারাগারে প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। নিষেধাজ্ঞা জারির পর থেকেই সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর