পাটুরিয়া ফেরিঘাটে কেরামত আলী নামের ফেরিতে হঠাৎ আগুনসহ কালো ধোঁয়া বের হলে, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ৬টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের ৩ নং ফেরি ঘাটে এই ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ঘাট এলাকায় অবস্থানকালে হঠাৎ করেই সাইলেন্সারের পাইপ দিয়ে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা আতস্কিত হয়ে ফেরি থেকে নেমে যায়। এর কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিসের একটি দল এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ ঘটনা সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিটিসির ডিজিএম আব্দুস সালাম জানান, ফেরিটির সাইলেন্সারের পাইপ জ্যাম হয়ে যাওয়ায় এমন সমস্যা হয়েছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
প্রতিনিধি/ এজে

