শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

সাতক্ষীরায়  দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলী গ্রেফতার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা 
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরায়  দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলী গ্রেফতার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে কথিত শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ার আলী দীর্ঘদিন ধরে এলাকায় একটি ডাকাত বাহিনী পরিচালনা করে আসছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব জানান, তার নেতৃত্বে পুলিশ ও র‍্যাব-৬-এর সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে শংকরপুর এলাকায় তার এক সহযোগীর বাড়ি থেকে ইয়ার আলীকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকি-টকি সেট এবং কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


বিজ্ঞাপন


আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এলাকায় সন্ত্রাস ও ডাকাতি দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর