শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

মেয়ের শ্বশুরবাড়ি থেকে বেরোনোর পর রেললাইনে মিলল দ্বিখণ্ডিত লাশ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

মেয়ের শ্বশুরবাড়ি থেকে বেরোনোর পর রেললাইনে মিলল দ্বিখণ্ডিত লাশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেললাইন থেকে সুধীর বিশ্বাস (৪৮) নামে এক মাছ ব্যবসায়ীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার আলালপুর এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


বিজ্ঞাপন


নিহত সুধীর বিশ্বাস জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের চক গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী।

কুলাউড়া রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকাল সাতটার দিকে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

পুলিশের দেওয়া তথ্যমতে, মরদেহের পাশ থেকে একটি মোবাইলফোন পাওয়া যায়, যার মাধ্যমে নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুধীর বিশ্বাস বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া উপজেলার কাকিচার গ্রামে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার ভোর ছয়টার দিকে পরিবারের কাউকে কিছু না জানিয়ে তিনি সেখান থেকে বের হয়ে যান। এর প্রায় এক ঘণ্টা পর তার নিখোঁজ হওয়ার স্থান থেকে তিন কিলোমিটার দূরে রেললাইনে মরদেহ পাওয়া যায়।


বিজ্ঞাপন


নিহতের শ্যালক গোপাল বিশ্বাস জানান, তার ভগ্নিপতি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন। তবে কেন তিনি কাউকে কিছু না বলে ভোরে বেরিয়েছিলেন, সে বিষয়ে পরিবার নিশ্চিত নয়।

রেলওয়ে পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর