শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে গলায় তসবির দানা আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে গলায় তসবির দানা আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

মিরসরাইয়ে গলায় তসবির দানা আটকে তালহা বিন শহিদ ভুঁইয়া নামে এক দেড় বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ভুঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তালহা ওই এলাকার আবু ভুঁইয়া বাড়ির শহিদুল ইসলামের ছেলে।


বিজ্ঞাপন


নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, খেলার সময় হঠাৎ করে তসবির একটি দানা শিশু তালহার গলায় আটকে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত পরিবারের সদস্যরা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকাল ৯টায় তালহার জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

আরও পড়ুন

পিরোজপুরে পুকুরে ডুবে আওয়ামী লীগ নেতার মৃত্যু

তালহার স্বজন মোরশেদ ভুঁইয়া বলেন, তালহার বাবা ব্যবসায়ী ও মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এরশাদ উল্ল্যাহ বলেন, মূলত গলায় তসবির দানা আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়াতে তার মৃত্যু হয়েছে। পরে আমরা মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর