সব সময় শুনছি একসঙ্গে একাধিক ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে। এবার চোখের সামনে দেখছি। ৪টি কবর খোঁড়া হয়েছে। এক পরিবারের ৪ জনকে পাশাপাশি কবর দেওয়া হবে। এর আগে আমরা এমন দৃশ্য আমাদের গ্রামে দেখিনি। কথাগুলো বলছিলেন- মো. নূর হোসেন নামে এক চা-দোকানি।
তার দোকানের পাশে কবরস্থানে খোঁড়া হয় একসঙ্গে ৪টি কবর। সেই কবরগুলোতে চিরনিদ্রায় শায়িত করা হবে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত মুফতি আব্দুল মোমিন, তার স্ত্রী নিলুফা আফরোজ ঝরনা, মেয়ে লাবিবা ও ছোট ছেলে সাহেদ আশরাফকে।
বিজ্ঞাপন

আল্লাহর ইচ্ছাই বাবা-মা, ভাই-বোনের পাশে থাকা একই গাড়িতে প্রাণে বেঁচে যান ১২ বছর বয়সী আবরার। সে গাড়ির বাম পাশের পেছনে বসা ছিল। চোখের সামনে সপরিবারে সবার মৃত্যুতে এখন বাকরুদ্ধ।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের (৫ নং ওয়ার্ড) তিতারকান্দি গ্রামে গেলে কথাগুলো বলেন, স্থানীয় চা-দোকানি নূরু হোসেন।

বিজ্ঞাপন
এর আগে, বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় যাত্রীবাহী স্টার লাইন বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। যার ফলে প্রাইভেটকারে থাকা চালকসহ একই পরিবারের চার সদস্য নিহত হন।

নিহত মুফতি আব্দুল মোমিন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের (ভগ্নিপতি) ছোট বোন ঝরনার স্বামী। নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় মুফতি আব্দুল মমিনের বাড়ি হলেও তিনি বিয়ে পর থেকে থাকতেন ঢাকার মোহাম্মদপুর ও লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামে।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর তিতারকান্দির গ্রামের বশা হাজি পাটোয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ব্যক্তির মরদেহ।
প্রতিনিধি/এসএস

