সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

মামার লাঠির আঘাতে ভাগিনা নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ০৫:১১ এএম

শেয়ার করুন:

মামার লাঠির আঘাতে ভাগিনা নিহত

নীলফামারীর ডিমলায় জমি নিয়ে বিরোধের জের ধরে শের আলী নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার আপন ভাগিনা মাসুম মিয়া (২০) নিহত হয়েছেন।

বুধবার (২০ জুলাই ) দুপুর ২টায় উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ফেডারেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত মাসুম পূর্ব ছাতনাই ইউনিয়নের বাংলাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ছাতনাই বাংলাপাড়া গ্রামে জমি ও সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে শের আলীর সঙ্গে তার আপন ভগ্নিপতি মনোয়ার ও ভাগিনা মাসুমের বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে ভাগিনা মাসুম বাড়ি ফেরার পথে ওই এলাকার ফেডারেশন বাজারের পাশে মামার সাথে দেখা হয়। এ সময় জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মামা শেরআলী কাঠের লাঠি দিয়ে ভাগ্নে মাসুমের পিঠে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ডিমলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে অভিযুক্ত মামা শের আলী ও তার পরিবারের সাথে একাধিক বার যোগাযোগ করে পাওয়া যায়নি।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান ঢাকা মেইল কে বলেন, লাশ থানায় আনা হয়েছে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। মামলা হলে আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।  


বিজ্ঞাপন


প্রতিনিধি/ একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর