বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে ২৮০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে ২৮০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

জয়পুরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় জয়পুরহাটের পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও  জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।  

পরে মহান মুক্তিযুদ্ধের ২৮০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া ছাড়াও অতিথিরা জীবিত ও প্রয়াত সকল মুক্তিযোদ্ধা পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর