মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোনারগাঁও প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলা চত্বরে স্বাধীনতা স্মৃতি স্তম্ভে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিজ্ঞাপন
পরে ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন- ক্লাবের সহ সভাপতি মোক্তার হোসেন মোল্লা, ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, নির্বাহী সদস্য মনির হোসেন, সাবেক আহ্বায়ক মাসুদ শায়ান, সদস্য আনিছুর রহমান, হুমায়ন কবির, গিয়াস কামাল, কাজি সেলিম রেজা, কামরুল ইসলাম পাপ্পু ও সুমন মিয়া প্রমুখ। আলোচনা সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।

পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

