বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ঢাকা

মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাগুরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে একত্রিশ বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৬টায় নোমানি ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


বিজ্ঞাপন


এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাগুরা শাখা, মাগুরা পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল ৮টায় মাগুরা জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন হয়।

আরও পড়ুন

কুচকাওয়াজ দেখতে দেড় যুগ অপেক্ষা করতে হবে, কখনো ভাবিনি: দর্শনার্থী

বেলা ১২টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাদ জোহর সব ধর্মীয় প্রতিষ্ঠানে সব মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।


বিজ্ঞাপন


বিকেল ৪টায় কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর