ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বারোবাজার রেলস্টেশনের ৪৫০ গজ দক্ষিণে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত মেয়েটি অনেক সময় ট্রেন লাইনের পাশে দাঁড়িয়ে ছিল। মনে হয়েছে সে ট্রেন আসার অপেক্ষা করছে। এরপর এ দুর্ঘটনা ঘটে।
বারোবাজার রেলওয়ে স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন সকাল ১০টার পর বার বাজার রেলওয়ে স্টেশনে আসার আগে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। মেয়েটির বয়স আনুমানিক ২৫ বছর। ইতোমধ্যে রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তবে ধারণা করছি মেয়েটি আত্মহত্যা করতে পারে।
প্রতিনিধি/ এজে

