রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, ১১ জন মহিলা ও সাত শিশুর।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাটে উদ্ধার অভিযান চলমান রয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ২৫টি মরদেহের মধ্যে ২৩টির পরিচয় শনাক্ত হয়েছে। এগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. হাফিজুর রহমান জানান, রাতেই নিহতদের স্বজনরা পরিচয় শনাক্ত করার পর মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন- রাজবাড়ী পৌরসভা ভবানীপুর গ্রামের মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), কুষ্টিয়া পৌরসভা মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), খাগড়বাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), রাজবাড়ী পৌরসভার মৃত ডা. আবদুল আলীমের মেয়ে জহুরা অন্তি (২৭), কাজী মুকুলের ছেলে কাজী সাইফ (৩০), কেবিএম মুসাব্বিরের ছেলে তাজবিদ (৭), গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার (৩২), তাঁর মেয়ে সাফিয়া আক্তার রিন্থি (১২), কুষ্টিয়ার খোকসা উপজেলার ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩), রাজবাড়ী কালুখালী বোয়ালিয়া ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ফাইজ শাহানূর (১১), বাসচালক বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালকোলা গ্রামের আরব খানের ছেলে আরমান খান (৩১), কালুখালী উপজেলার মহেন্দ্রপুর ইউনিয়নের বেলগাছি গ্রামের আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা জেসমিন (৩০), রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সোবাহান মন্ডলের মেয়ে লিমা আক্তার (২৬), বড় চর বেনী নগর গ্রামের মান্নান মন্ডলের স্ত্রী জোস্ন্যা (৩৫), গোপালগঞ্জ কোটালীপাড়া আমতলী নোয়াধা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম (৩৮), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মথুয়ারাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী নাছিমা (৪০), ঢাকার আশুলিয়া উপজেলার বাগধুনিয়া পালপাড়া গ্রামের মো. নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০), রাজবাড়ী পৌরসভার সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১১), কুষ্টিয়ার খোকসা উপজেলার সমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচেরকোল ইউনিয়নের নুরুজ্জামানের ছেলে আরমান (৭ মাস), কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান (৬), রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান (৮), পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের ইসমাইল হোসেন খানের ছেলে আহনাফ তাহমিদ খান (২৫)।
বিজ্ঞাপন
এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নং পন্টুন থেকে কুষ্টিয়াগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
প্রতিনিধি/এমআই

