শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার সব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১১:০০ এএম

শেয়ার করুন:

দৌলতদিয়া ঘাটে বাস ডুবি: ২৩ মরদেহের পরিচয় শনাক্ত, পরিবারে লাশ হস্তান্তর

গতকাল দৌলতদিয়া ৩ নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যায়। এ ঘটনায় উদ্ধার হওয়া ২৩ জন যাত্রীর মৃতদেহের পরিচয় শনাক্ত হয়েছে। পরিচয় মেলায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে মৃতদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন,  রাজবাড়ী পৌরসভা ভবানীপুর গ্রামের লালমিয়া সড়কের মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), কুষ্টিয়া জেলার পৌরসভা মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), খাগড়বাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), রাজবাড়ী পৌরসভা ৫ নং ওয়ার্ডের মৃত ডা. আবদুল আলীমের মেয়ে জহুরা অন্তি (২৭), কাজি মুকুলের ছেলে কাজি সাইফ (৩০), কেবিএম মুসাব্বিরের ছেলে তাজবিদ (৭), গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার (৩২), মেয়ে সাফিয়া আক্তার রিন্থি (১২), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩), রাজবাড়ী কালুখালী বোয়ালিয়া ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ফাইজ শাহানূর (১১), বাস চালক বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালকোলা গ্রামের আরব খানের ছেলে আরমান খান (৩১), কালুখালী উপজেলার মহেন্দ্রপুর ইউনিয়নের বেলগাছি গ্রামের আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা জেসমিন (৩০), রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সোবাহান মণ্ডলের মেয়ে লিমা আক্তার(২৬), বড় চর বেনী নগর গ্রামের মান্নান মন্ডলের স্ত্রী জোস্ন্যা(৩৫), গোপালগঞ্জ কোটালীপাড়া আমতলী নোয়াধা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম (৩৮), দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মথুয়ারাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী নাছিমা(৪০), ঢাকা জেলার আশুলিয়া উপজেলার বাগধুনিয়া পালপাড়া গ্রামের মো. নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০), রাজবাড়ি পৌরসভার সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১১), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩), ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাচেরকোল ইউনিয়নের নুরুজ্জামানের ছেলে আরমান (৭ মাস), কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান (৬), রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান (৮), পৌরসভা ৮ নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের ইসমাইল হোসেন খানের ছেলে আহনাফ তাহমিদ খান(২৫)।


বিজ্ঞাপন


আরও পড়ুন

দৌলতদিয়া ট্র্যাজেডি: নিহত বেড়ে ২৩, সবার পরিচয় শনাক্ত

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. হাফিজুর রহমান জানান, রাতেই নিহতদের স্বজনেরা পরিচয় শনাক্ত করার পরে মৃতদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর