নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় ১০ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আসাদ (৪৮) নামে এক ব্যক্তিকে এলাকাবাসী হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার নড়াগাতী থানা এলাকায় ওই কিশোরীকে তার বাড়ি একা পেয়ে প্রতিবেশী ৪ সন্তানের জনক আসাদ এ কাণ্ড ঘটিয়েছে।
বিজ্ঞাপন
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে মেয়েটির বাবা-মা বাড়ি না থাকার সুযোগে প্রতিবেশী ৪ সন্তানের জনক আসাদ মেয়েটির ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি আসাদ পালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। গণপিটুনিতে আহত অভিযুক্তকে চিকিৎসা দিতে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ঘটনার শিকার অসুস্থ কিশোরীকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

