বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ঢাকা

জামায়াত নেতার ঘর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৮:৪৮ এএম

শেয়ার করুন:

জামায়াত নেতার ঘর থেকে বিদেশি পিস্তলসহ বিপুর পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর নেতৃত্বে জামায়াত নেতা পিয়ার আলীর ঘর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) এ ঘটনায় অভিযুক্ত জামায়াত নেতার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।


বিজ্ঞাপন


অভিযুক্ত পিয়ার আলীর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের আরশদ আলীর ছেলে ও জামায়াতে ইসলামী শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি।

এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত ওই জামায়াত নেতা পলাতক রয়েছেন।

সেনাবাহিনী ও মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৪ মার্চ) রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি অভিযান দল উপজেলার শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় জামায়াত নেতা পিয়ার আলীর বসতঘর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আরও পড়ু

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা যুবলীগ সভাপতি আলী আজ্জম গ্রেফতার

অভিযানে, একটি বিদেশি পিস্তল, দুইটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান, বিভিন্ন ধরনের ১৩ রাউন্ড গুলি, ১৪ বক্স ক্যালিবারের এয়ারগানের গুলি ও একটি খালি ম্যাগাজিন পিস্তলসহ দেশীয় তৈরি বিভিন্ন প্রাণঘাতী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে পিয়ার আলীর বিরুদ্ধে মামলা করেছে। ঘটনার পর থেকে পিয়ার আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর