ফেসবুকে ভাতিজার করা বাজে মন্তব্যের জেরে পিটিয়ে মারা হলো কৃষক দল নেতা চাচা আবুল কাশেমকে।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কুল্লাগাছা-ভাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আবুল কাশেম ওই গ্রামের নিহত মৃত আবদুল লতিফের ছেলে। তিনি কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ (বুধবার) সকালে স্থানীয় জামায়াত নেতা প্রবাসী মোতালেব হোসেনের সন্তান হলে তিনি সদ্যজাতের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেন। সেখানে যুবদল নেতা সাইদুর রহমান বিটু ‘আলহামদুলিল্লাহ’ বলে কমেন্টস করেন। সেই কমেন্টসে নিহত আবুল কাশেমের ভাতিজা লিমন বাজে মন্তব্য করে রিপ্লাই দেন।
এ নিয়ে সন্ধ্যায় গ্রামের একটা চায়ের দোকানে যুবদল নেতা বিটুর পক্ষের লোকজনের সঙ্গে আবুল কাশেমদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আবুল কাশেমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন।
বিজ্ঞাপন
তিনি জানান, নিহত আবুল কাশেমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। ওই এলাকায় পুনরায় সহিংসতা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান।
এএইচ

