বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

সাদুল্লাপুরে মোটরসাইকেল সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৮:২৫ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে সড়কে প্রাণ গেল ৪ জনের

গাইবান্ধার সাদুল্লাপুরে চলন্ত মোটরসাইকেল সংঘর্ষে অটোরিকশার এক অজ্ঞাত নারী যাত্রী নিহত হয়েছেন। 

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যার ৭টার দিকে সাদুল্লাপুর-নলডাঙ্গা সড়কের কান্তনগর রানুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। 

ফরিদ মন্ডল নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ওই সময় যাত্রী নিয়ে একটি অটোরিকশা নলডাঙ্গার দিকে যাচ্ছিল। এরই মধ্যে একটি চলন্ত মোটরসাইকেলের সংঘর্ষে হয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে অজ্ঞাত এক নারী ঘটনাস্থলে মারা গেছেন।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ওই স্থানে দুর্ঘটনার বিষয়টি জানা নেই। খোঁজ নেওয়া হবে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর