বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

বউভাত অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ 

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

পরীক্ষায় ফেল করায় বিয়ের পীড়িতে কিশোরী, বিয়ে ভাঙল প্রশাসন

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের বউভাত অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় কনে পক্ষের সাথে বর পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার সমাজ সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে এ ঘটনা ঘটেছে। 


বিজ্ঞাপন


এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার উতিয়ারকোণা গ্রামের সবুজ মিয়ার ছেলে কাওছার মিয়ার (২২) সঙ্গে পার্শ্ববর্তী মেদী পাথরকাটা গ্রামের মো. আব্দুল হেকিমের মেয়ের বিয়ে অনুষ্ঠিত হয়। রীতি অনুযায়ী পরদিন মঙ্গলবার বিকেলে বরের বাড়ি উতিয়ারকোণা গ্রামে বৌ-ভাত অনুষ্ঠানের দাওয়াত খেতে যায় কনে পক্ষের লোকজন। খাবার খাওয়ার সময় প্লেটে মাংস কম দেওয়া এবং ভাতে দুর্গন্ধের অভিযোগ করেন কনে পক্ষের লোকজন। এসব নিয়ে কনে পক্ষের সঙ্গে বর পক্ষের লোকজনের তর্কাতর্কির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বাঁধে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

লোকলজ্জার ভয়ে আহতরা স্থানীয় ভাবেই চিকিৎসা নেন। দুই-একজন গোপনে গিয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। 

বুধবার (২৫ মার্চ) এ বিষয়ে বরের বাবা সবুজ মিয়া জানান, এক লাখ ৪০ হাজার টাকা খরচ করে আমার ছেলে বৌ-ভাত অনুষ্ঠান করেছি। অনুষ্ঠান চলাকালে খাবার খেতে বসে কনে বাড়ির লোকজন আমাদের লোকজনের সঙ্গে অহেতুক তর্কাতর্কি করে এক পর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকে। এত টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করলাম কিন্তু তাদের এসব কর্মকাণ্ডের কারণে বিয়ের অনুষ্ঠানই মাটি হয়ে গেল।

এদিকে কনের চাচা গোলাম মোস্তফা বলেন, বরের বাড়িতে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তা খুবই লজ্জাজনক।


বিজ্ঞাপন


মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর