বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি অবস্থায় নূর হালিমা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৫ মার্চ) দুপুরের দিকে ক্যাম্পের ‘ই’ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূর হালিমা কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের বাসিন্দা নূর আলমের মেয়ে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের ‘ই’ ব্লক সংলগ্ন একটি ময়লার স্তূপের পাশে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় রোহিঙ্গারা দ্রুত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর কুতুপালং ক্যাম্পকে অবহিত করেন। পরে এপিবিএন সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর