বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

ফেরিতে ওঠার সময় নদীতে ডুবল যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

ফেরিতে ওঠার সময় নদীতে ডুবল যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে পড়ে যায়।

বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারানো বাসটি নদীতে ডুবে গেলে চরম আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ‘প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বাসটিতে। উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর